সম্পত্তি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, খুব শীগ্রই 215 জন যোগ্য চাকরিপ্রার্থী থেকে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। আপনি যদি এই পদে চাকরি করতে যান সে ক্ষেত্রে, আপনাকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 28/11/2023. আবেদন করার পূর্বে রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভ্যাকেন্সি ডিটেলস – অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অনুসারে, ২১৫ জন যোগ্য প্রার্থীকে CISF Head Constable (general duty) পদে নিয়োগ করা হবে।
আবেদন করার যোগ্যতা –
চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে। শিক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অফিশিয়াল নোটিফিকেশনটিকে অনুসরণ করুন। অফিসিয়াল নোটিফিকেশন লিংক এই নিবন্ধের নিচে দিয়ে দেওয়া হলো।
নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের দুটি স্টেজে পাঁচটি ধাপ অতিক্রম করে এই পোস্টের জন্য নির্বাচিত হতে হয়। প্রথম স্টেজের প্রথম ধাপ হলো ট্রায়াল টেস্ট, দ্বিতীয় ধাপ প্রফিশিয়েন্সি টেস্ট, তৃতীয় ধাপে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, চতুর্থধাপে ডকুমেন্টেশন। স্টেজ 2 তে যে সমস্ত চাকরিপ্রার্থীর ডকুমেন্টেশনে কোয়ালিফাই করে তারা মেডিকেল এক্সামিনেশন অবতীর্ণ হওয়ার সুযোগ পায়। মেডিকেল টেস্টের পরেই ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হয়।
আবেদন পদ্ধতি – প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নিবন্ধের নিচে অনলাইন আবেদন লিংক সরাসরি দিয়ে দেওয়া হল। আপনারা ওই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করুন। সবশেষে অ্যাপ্লিকেশন ফী দিয়ে আবেদনপত্র পূরণ।
অ্যাপ্লিকেশন ফী – ST/SC/ESM প্রার্থীদের কোনো আবেদন ফী দিতে হবে না। EWS/UR/OBC প্রাথীদের আবেদন ফী বাবদ 100 টাকা করে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 18/10/2023. আবেদন শুরু হবে – 30/10/2023, আবেদনের শেষ তারিখ 28/11/2023.
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।
